মানুষের জীবন ধারনের জন্য খাদ্য থেকে ঘন্টায় যত ক্যালরি বা শক্তি প্রয়োজন হয়

খাদ্য কথা

প্রকৃতির অফুরন্ত ভান্ডার থেকে তার সহজাত প্রবণতায়  বেছে নেয় তার জীবন ধারনের উপযোগী খাদ্য। যে খাদ্য একজনের কাছে উপযোগী সেই খাদ্য হয়ত অপর জনের কাছে ক্ষতিকর। অন্যান্য প্রাণীর চেয়ে মানুষই বেশী বুদ্ধিমান তার জ্ঞানের সীমানাও বেশী। বেশ কয়েক হাজার বছরের অভিজ্ঞতা সাথে বৈজ্ঞানিক চুলচেরা বিচার বিশ্লেষণ করে মানুষ জেনেছে বিভিন্ন খাদ্যের গুণাগুন- কী খাদ্য খেলে সুস্থ থাকা যায় আর কোন খাদ্য তার পক্ষে ক্ষতিকর।
মানুষের জীবন ধারনের জন্য খাদ্য থেকে ঘন্টায় যত ক্যালরি বা শক্তি প্রয়োজন হয়
সংক্ষেপে বলা যায় দেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি ও মনন শক্তির ভাণ্ডার বা উৎস খাদ্য। আবার অন্যভাবে বলা যায় পুষ্টি ও মনন শক্তির উৎস বা বাহন খাদ্য।

সুস্থভাবে বেঁচে থাকার জন্য খাদ্যে ছয় রকমের উপাদান একান্ত প্রয়োজন।
(১) শর্করা বা কার্বোহাইড্রেট,
(২) ফ্যাট বা স্নেহ পদার্থ,
(৩) প্রোটিন,
(৪) ভিটামিন বা খাদ্যপ্রাণ
(৫) খনিজ পদার্থ ও লবন,
(৬) পানি

ক্যালরি

গাড়ি  চালাবার জন্য প্রয়োজন পেট্রোল বা ডিজেল, তা জ্বালিয়ে উদ্ভুত শক্তি ব্যবহার করা হয় গাড়ি চালাবার জন্য। তেমনি আমাদের এই শরীর যন্ত্রের ইন্ধন খাদ্যের বিপাক ক্রিয়া থেকে উদ্ভুত শক্তির মাপকে বলা হয় ক্যালরি। এই শক্তি বা ক্যালরিকে আমরা খরচ করি জীবন ধারনের জন্য।

পুষ্টি বিজ্ঞান অনুসারে 1000 গ্রাম পানিকে 1 ডিগ্রী সেন্টিগ্রেড উত্তপ্ত করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় তাকে বলে 1 ক্যালোরি।
সাধারনত: ১ গ্রাম শর্করা দেয় ৪ ক্যালরি
                 ১ গ্রাম ফ্যাট দেয় ৯ ক্যালরি
                 ১ গ্রাম প্রোটিন দেয় ৪ ক্যালরি
কায়িক শ্রমে ও কিছু কিছু শারিরীক অসুস্থতায় বা রোগে বিপাক ক্রিয়া হয় তীব্রতর, সেজন্য ক্যালরি ব্যয় হয় বেশি। যাঁরা প্রধানত কায়িক শ্রম করেন তাদের অপেক্ষাকৃত অধিক ক্যালরিযুক্ত খাবার প্রয়োজন। আবার ঠাণ্ডার দেশে, শীতকালে আমাদের বিপাক ক্রিয়া হয় তীব্রতর সেজনা ক্যালরি প্রয়োজন বেশি।

ন্যূনতম বিপাক ক্রিয়ায় ক্যালরি

মোটর গাড়ির ইঞ্জিন চালু করে দাঁড় করিয়ে রাখলেও জ্বালানি বা পেট্রোল খরচ হবে। আমাদের দেহকেও সম্পূর্ণ অনড় রাখলেও কিছু শক্তি বা ক্যালরি খরচ হবে। এমনকি ঘুমন্ত অবস্থাতেও দেহের যন্ত্রগুলিকে সক্রিয় রাখার জন্য কিছু ক্যালরি প্রয়োজন। এই ন্যূনতম জৈবক্রিয়াকে বলে ন্যূনতম বিপাকক্রিয়া। আর এর জন্য যে ক্যালরি প্রয়োজন তাকে ন্যূনতম বিপাক ক্রিয়ার ক্যালরি বলা হয়।

সাধারণত প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে ২৪ ঘণ্টায় ১৬৮০ ক্যালরি প্রয়োজন।
সাধারণত প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে ১৪৪০ ক্যালরি প্রয়োজন।
আবার ন্যূনতম বিপাক ক্রিয়ার ক্যালরি ব্যয়ের পরিমাণ নির্ভর করে (১) বয়স, (২) দেহের আয়তন (৩) আবহাওয়ার রকমফেরের উপর, (8) শারীরিক অবস্থা উপর।

কোন কাজে কত ক্যালরি
(সূত্র:ফিলিপ হক ও ম্যাগনাস পাইক)

বসে থাকা - ঘণ্টার - 15 ক্যালরি
দাঁড়ান অবস্থায় - ঘন্টায় - 20 ক্যালরি
সিঁড়ি বেয়ে উপরে উঠা - ঘন্টায় - 1000 ক্যালরি
সিড়ি বেয়ে নিচে নামা - ঘন্টায় - 364 ক্যালরি
ঘরের কাজ করা - ঘন্টায় - 100 ক্যালরি
জামা কাপড় পরা ও ছাড়া - ঘন্টায় - 33 ক্যালরি
সাঁতার কাঁটা - ঘন্টায় - 500 ক্যালরি
সাইকেল চালানো - ঘন্টায় - 140 ক্যালরি
এরোবিক একসারসাইজ বা নাচ - ঘন্টায় - 240 ক্যালরি
কেরাণীর কাজ - ঘন্টায় - 20 ক্যালরি
টাইপ করা - ঘন্টায় - 30 ক্যালরি
দরজির কাজ -ঘন্টায় - 70 ক্যালরি
মুচির কাজ - ঘন্টায় - 100 ক্যালরি
রাজমিস্ত্রির কাজ -ঘন্টায় - 300 ক্যালরি
কামারের কাজ - ঘন্টায় - 350 ক্যালরি
ছুতারের কাজ - ঘন্টায় - 150 ক্যালরি
ভারী মজুরের কাজ - ঘন্টায় - 320 ক্যালরি
ধীরে হাঁটা (ঘণ্টায় আড়াই মাইল ) - ঘন্টায় - 140  ক্যালরি
জোরে হাঁটা (,, পৌনে তিন,,) -ঘন্টায় - 240 ক্যালরি
লেখা - ঘন্টায় - 20 ক্যালরি
সেলাই করা - ঘন্টায় - 70 ক্যালরি
মেকানিকের কাজ - ঘন্টায় - 130 ক্যালরি
ভারী ধরনের কাঠুরের কাজ - ঘন্টায় - 380 ক্যালরি

দৈনিক কত ক্যালরি ?

ন্যূনতম বিপাক ক্রিয়ায় ক্যালরির প্রয়োজন মোটামুটি একরকম হলেও দৈনিক ক্যালরির চাহিদার পরিমাণ সকলের পক্ষে একরকম নয়। এটি নির্ভর করে সাধারণত
(১) শ্রম বা কাজের ধরন,
(২) অবহাওয়া,
(৩) লিঙ্গ অর্থাৎ পুরুষ বা মহিলা,
(৪) বয়স ইত্যাদির উপর।
যেমন: ধরুন যিনি আফিসে কাজ করেন—

24 ঘণ্টায় ন্যূনতম বিপাক ক্রিয়ায় 24x70 = 1680 ক্যালরি
1 ঘণ্টা দৈনন্দিন কাজ 1x 33=33 ক্যালরি
1 ঘণ্টা চলাফেরার কাজ 1 x 115=115 ক্যালরি
1 ঘণ্টা হালকা শ্রম 1x 140=140 ক্যালরি
2 ঘণ্টা বিশ্রাম 2x 15=30 ক্যালরি
৪ ঘণ্টা লেখা / টাইপ করা ইত্যাদি 8x 80=640 ক্যালরি
দৈনিক ক্যালরি প্রয়োজন = 2638 ক্যালরি

এটি তো হল ন্যূনতম অফিসের কাজের ব্যাক্তির দৈনিক ক্যালরি প্রয়োজন। কিন্তু এই ক্যালরি পেতে গেলে যা খাদ্য গ্রহণ করা প্রয়োজন তার অতিরিক্ত, খাদ্য গ্রহণ করা দরকার। কারণ ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন ও সামান্য দেহে সঞ্চিত ফ্যাট এর জন্য, যা প্রয়োজনে দেহের কাজে লাগে। যদিও সাধারণের পক্ষে ক্যালরি গণণা বা পরিমাপ করে দৈনিক খাদ্য গ্রহণ সম্ভব নয় তবু মোটামুটি ধারণা থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার খাদ্য গ্রহণ এর মাত্রা বা পরিমাণ সঠিক হচ্ছে কিনা।

ক্যালরি হিসাবে

আপনার দৈনিক খাদ্য তালিকা (নমুনা)
ধরুন আপনার উচ্চতা - 5 ফুট 7 ইঞ্চি
                       ওজন - 70 - 73 kg মধ্যে
                       বয়স - 45 বৎসর
                       ক্যালরি পাবেন - 2400-2600
                       প্রোটিন - 70–75 gr
সকাল 6-30
                    1 গ্লাস গরম জল পান করুন।
অথবা
    1 গ্লাস গরম জল + 1/2 পাতিলেবুর রস + 1/2-1 চামচ মধু।

সকাল 7.00
      রুটি / পাউরুটি 2 পিস (মাখন ছাড়া) + 1 টি - ওয়াটার পোচ + 1 কাপ চা ( চিনি কম )

সকাল 9-30
      ভাত 2 - 2.1/2 কাপ (মাঝারি) + কন্দ জাতীয় / সবজি - 100 gm ( 1 বাটি / প্লেট) + সবুজ সবজি/ - শাক জাতীয় 100 gm/+ ডাল ১ বাটি (হালকা ধরনের) + মাছ 50 গ্রাম / + দই 100 গ্রাম।

দুপুর 1-00
     1 পিস টোষ্ট (মাখন ছাড়া) + অঙ্কুরিত মুগ - 40 গ্রাম / ছানা 100 গ্রাম + মুড়ি 50 গ্রাম / + 1 টি ফল + 1 টি মিষ্টি।

বিকাল 4.00
     1 কাপ চা + 2 টি বিস্কুট।
    
সন্ধ্যা 7.00
ম্যাস সুপ (200 গ্রাম সবজির) + 2 পিস বিস্কুট।

রাত্রি – 9.00
রুটি 2 টি + মাছ/চিকেন স্টু/ সবজি 100 গ্রাম

রাত্রি - 10.00
দুধ 1 গ্লাস

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

ডা. মো. ইয়াছিন আহমেদ শরীফ । সিরিয়ালঃ ১

ডা. মো. ইয়াছিন আহমেদ শরীফ । সিরিয়ালঃ ২

ডা. মো. ইয়াছিন আহমেদ শরীফ । সিরিয়ালঃ ৩

ডা. মো. ইয়াছিন আহমেদ শরীফ । সিরিয়ালঃ ৪